‘নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আরেকটা গণআন্দোলন হতে পারে’
আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি চাইলে নির্বাচন অর্ধেক সুষ্ঠু হবে। বিএনপি চেয়ারম্যানের এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিৎ। অনেক জায়গায় আচরণবিধি মানা হচ্ছে না। রিটার্নিং কর্মকর্তারা আদেশ প্রতিপালন করছেন না। স্থানীয়ভাবে ফান্ড ম্যানেজ করে হলেও সব বুথে সিসি ক্যামেরা দিতে হবে; নইলে ভালো নির্বাচন হবে না। ইসি এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল। গ্রহণযোগ্য নির্বাচন নাহলে আরেকটা গণ আন্দোলন হতে পারে। ২৫ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির চেয়ারম্যান। এসময় সিইসির সঙ্গে সাক্ষাতে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তিনি।
