কেন ভেস্তে গেল প্রথম রাশিয়া–ইউক্রেন শান্তি আলোচনা?
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রথম ত্রি-পক্ষীয় শান্তি আলোচনায় বড় কোনো সাফল্য ছাড়াই শেষ হয়েছে। আলোচনার মাঝেই যুদ্ধ আরও ভয়াবহ হয়ে ওঠায় আলোচনার পরিবেশও নড়বড়ে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতে দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা রয়েছে। পরবর্তী বৈঠক আগামী ১ ফেব্রুয়ারি আবুধাবিতে হবে বলে জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা। আলোচনার জন্য রাশিয়াও প্রস্তুত বলে জানিয়েছে মস্কো।
