অভিবাসন দমনের নামে নাগরিক হত্যাই কি ট্রাম্পের নীতি?
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের (আইসিই) গুলিতে আরও একজন নিহত হয়েছেন। তাঁর নাম অ্যালেক্স প্রেটি, বয়স ৩৭ বছর। তিনি মিনিয়াপলিসের বাসিন্দা এবং মার্কিন নাগরিক। হাসপাতাল সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে তাঁর মৃত্যু হয়। তাঁর মা–বাবা তাঁর পরিচয় নিশ্চিত করেছেন।
