জলাবদ্ধতা নিরসনে কী পরিকল্পনা তারেক রহমানের?
ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়ানো সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। ২৫ জানুয়ারি সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে 'পলিসি টক'-এ অংশ নিয়ে এসব বলেন তারেক রহমান।
