ট্রাম্পের গাজা উন্নয়ন পরিকল্পনার নেপথ্যে কী?
সুইজারল্যান্ডের দাভোস সম্মেলনে গাজায় উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। গাজায় স্কুল, কলেজ, পর্যটন কেন্দ্রসহ আধুনিক নগরী গড়ে তোলার হবে বলে জানান তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, এটি গাজার পুরনো অস্তিত্ব মুছে ফেলার একটি পরিকল্পনা। এই উন্নয়নের নামে গাজাকে মার্কিন উপনিবেশ বানানোর ছক কষছেন ট্রাম্প।
