জামায়াতের ১০ দলীয় জোটে যুক্ত হলো আরও একটি দল
বাংলাদেশ জামায়াত ইসলামসহ ১০ দলীয় জোটে যুক্ত হল আরও একটি দল। ২৪ জানুয়ারি সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ১১ দলীয় জোটের ঘোষণা দেওয়া হয়। বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটে ঢুকেছে বাংলাদেশ লেবার পার্টি। যদিও আসন বন্টন হয়ে যাওয়ার কারণে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ লেবার পার্টিকে কোন আসন দেওয়া হচ্ছে না।
