ইলিশ উৎপাদনে ৪৩০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা প্রাণ-আরএফএলের
ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ হলেও ক্রমান্বয়ে ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে এই আমিষ জাতীয় খাবার। দাম বাড়ছে পাল্লা দিয়ে। এর জন্য সরবরাহ সংকটকেই দুষছে সংশ্লিষ্ট মহল। এর সমাধানে এক অনন্য উদ্যোগ হাতে নিতে যাচ্ছে দেশের অন্যতম বৃহ্ত্তম শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল। প্রযুক্তির সহায়তায় ইলিশ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে তারা। যেখানে বিস্তৃত জলাশয়ের রূপালী ইলিশ বড় হবে বদ্ধ জলাশয়ে।
