‘আমাকেই বারবার জরিমানা দিতে হয়েছে, বিএনপির বেলায় প্রশাসন নিরব’
ভোট নিয়ে ফের শঙ্কা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচনের মাঠে পেশীশক্তি, কালো টাকা কাজ করে। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যে কোনো উপায়ে নির্বাচনে জেতার চেষ্টা থাকে। ২৪ জানুয়ারি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।
