বিক্ষোভের মুখে ট্রাম্প কি ICE এজেন্ট প্রত্যাহার করবেন?
যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের তাড়াতে একরকম উঠেপড়ে লেগেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন কিংবা বিরোধী দলের সমালোচনা কোনো কিছুই গায়ে মাখছেন না তিনি। অভিবাসীদের বিতাড়িত করতে মিনেসোটায় মোতায়েন করেছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা ICE এজেন্ট। যারা গত ৬ সপ্তাহ ধরে রাজ্যটিতে বেআইনিভাবে থাকা অপরাধীদের আটক ও বহিষ্কার করছেন। ICE এজেন্টদের সেই অভিযান থেকে রেহায় পায়নি অপরাধ করেনি এমন মাকির্ন নাগরিকরাও। এ অবস্থায় বাইরে বের হতে রিতীমতো ভয় পাচ্ছেন অভিবাসীরা। ফলে কমে গেলে এ রাজ্যের ব্যবসা বাণিজ্য। যার প্রতিবাদেই এবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ICE এজেন্ট প্রত্যাহারের দাবিতে রাস্তায় বিক্ষোভ করছে মিনেসোটার বাসিন্দারা।
