বিমানবন্দরের বকেয়া পরিশোধের সারচার্জ কমে ১৪.২৫%
বিমানবন্দর ব্যবহারের বকেয়া পাওনার ওপর সারচার্জ প্রায় ৭২ শতাংশ থেকে কমিয়ে ১৪.২৫ শতাংশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এর ফলে দেশীয় এয়ারলাইনগুলোর ওপর বছরের পর বছর ধরে চলে আসা বিশাল আর্থিক চাপের অবসান ঘটল। সরকারের এই সিদ্ধান্ত এয়ারলাইনস ব্যবসায় কীধরনের প্রভাব ফেলবে? এর সুফল বিমানযাত্রীরা পাবেন কিনা? টিবিএস ইনসাইটে এ বিষয়ের বিস্তারিত তুলে ধরেছেন সিনিয়র করেসপনডেন্ট কামরান সিদ্দিকী। উপস্থাপনায় টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ প্রতিনিধি আনিছুর রহমান।
