ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ
ইরানের দিকে একটি বড় মার্কিন নৌবহর বা 'আর্মাডা' পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সামরিক শক্তি ব্যবহারের প্রয়োজন পড়বে না বলে আশা প্রকাশ করেছেন তিনি।পাশপাশি ইরানে বিক্ষোভকারীদের হত্যা এবং পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার বিষয়ে তেহরানকে নতুন করে সতর্ক করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
