তারেক রহমানের সঙ্গে নির্বাচনী জনসভায় জুবাইদা
রাজধানীর ভাষানটেক এলাকার বিআরপি মাঠে ঢাকা-১৭ আসনে প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে শুরু হওয়া এ জনসভায় প্রায় ১০ থেকে ১১ হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে মঞ্চে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
