চট্টগ্রামের ফিশারিঘাট: কোটি টাকার লেনদেন কর্ণফুলীর তীরে
বাংলাদেশের মৎস্য অর্থনীতির অন্যতম কেন্দ্র চট্টগ্রামের ফিশারিঘাট। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এই ঘাটেই বছরে আড়াই হাজার কোটিরও বেশি টাকার মাছ কেনাবেচা হয়। প্রতিদিনের হিসেবে গড়ে ৯ থেকে ১০ কোটি টাকার লেনদেন হয় এই মাছের বাজারে। সূর্য ওঠার আগেই শুরু হয় বাজারের কার্যক্রম, দিনভর চলে ব্যবসা।
