এক ঘণ্টার বক্তব্যে কতগুলো মিথ্যা বললেন ট্রাম্প?
যদি প্রশ্ন করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি মিথ্যে কথা বলেন? জবাব হবে, একটি-দুটি নয়, বরং মিথ্যের সাথেই বসবাস করেন রিপাবলিকান এই নেতা। সুইজারল্যান্ডের দাভোসে শতাধিক বিশ্বনেতাদের সামনে প্রায় এক ঘণ্টা বক্তব্য দিয়েছেন ট্রাম্প। সেই বক্তব্যে বেশ অনেকগুলো মিথ্যা তথ্য দিয়েছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ট্রাম্পের বক্তব্য যাচাই করে দেখেছে, এতে বেশ কয়েকটি অসামঞ্জস্যপূর্ণ তথ্য ছিল। দাভোসে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পসহ ৬৪ দেশের রাষ্ট্রপ্রধান। তাদের সামনেই অনর্গল ভুলভাল গালগল্প বলে গেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম এই প্রেসিডেন্ট।
