ভারতের নদীতে দুর্ঘটনার শিকার বাংলাদেশের জাহাজ
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার শিকার হয়েছে একটি বাংলাদেশি জাহাজ। তবে স্থানীয়দের সহায়তায় ওই জাহাজে থাকা ১২ নাবিককে উদ্ধার করা হয়েছে। প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ২২ জানুয়ারি সকালে খুলনার জাহাজ এমভি তামজিত বাংলাদেশে ফিরে আসছিল। তখন ডুবন্ত বালুর চরে জাহাজটি ধাক্কা খায়। এটি উত্তর ২৪ পরগণা থেকে ফ্লাই অ্যাশ নিয়ে আসছিল বাংলাদেশে। ডুবন্ত বালুচরে ধাক্কা খাওয়ার পরই জাহাজটিতে ফাটল ধরে পানি ওঠা শুরু করে। এতে করে জাহাজে থাকা ১২ নাবিক আটকা পড়ে যান।
