১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তারা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার রুবেল আহম্মেদকে ৬ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। ২২ জানুয়ারি তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রিমান্ড আদেশ দেন।
