টিআইবি’র বিশ্লেষণ: বেশি সম্পদ কার? কে বেশি ঋণগ্রস্ত?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামার তথ্যের বহুমাত্রিক তুলনামূলক বিশ্লেষণ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। 'হলফনামায় প্রার্থী পরিচিতি ২০২৬' শীর্ষক প্রতিবেদন প্রকাশ এবং কেওয়াইসি ড্যাশবোর্ড উন্মুক্তকরণ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের সম্পদ, ঋণ ও আয়ের হিসাব ছাড়াও নানাধরনের বিশ্লেষণ তুলে ধরা হয়।
