গ্যাস সংকট-মাদক-জলাবদ্ধতার সমাধান চান ভোটাররা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস প্রচার প্রচারণার কাজ শুরু করেন। ২২ জানুয়ারি রাজধানীর শান্তিবাগ বাজারে প্রচারনার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন, আমাদেরকে এলাকা থেকে সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজী দূর করতে হবে। আমি আশা করছি এবারের নির্বাচনও শান্তিপূর্ণ এবং প্রত্যেকটি দল সহনশীল মনোভাব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।
