দেশের উন্নয়নের জন্য সিলেটে যেসব প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুট ও বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে। ২২ জানুয়ারি দুপুরে সিলেটের আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।
