ট্রাম্পের ক্রেডিট কার্ডে ১০% সুদ কি অর্থনীতিকে বিপর্যস্ত করবে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রেডিট কার্ডের সুদের হার সীমিত করার প্রস্তাবকে 'অর্থনৈতিক বিপর্যয়'বলে সতর্ক করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংক জেপি মরগান চেজের প্রধান নির্বাহী জেমি ডিমন। তাঁর আশঙ্কা, এই প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আরও কঠিন হয়ে উঠবে।
