গ্রিনল্যান্ড নিয়ে কি সমঝোতার পথে হাঁটছেন ট্রাম্প?
গ্রিনল্যান্ড নিয়ে একটি সম্ভাব্য ভবিষ্যৎ চুক্তির 'কাঠামো' তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর সঙ্গে আলোচনার পর তিনি ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের আগের হুমকি থেকেও সরে এসেছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই চুক্তি বাস্তবায়িত হলে তা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সব দেশের জন্যই লাভজনক হবে।
