৭ ফেব্রুয়ারি থেকেই কি ইউরোপের পাল্টা শুল্ক কার্যকর হবে?
যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য উত্তেজনায় যুক্ত হয়েছে নতুন মাত্র। ইউরোপীয় পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের সাথে ২০২৫ সালের জুলাইয়ে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করার ইঙ্গিত দিয়েছে, ফলে বিশ্ববাজারে দেখা দিয়েছে অস্থিরতা। এর প্রভাব ইতোমধ্যে শেয়ারবাজার পতন ও স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধিতে দেখা যাচ্ছে। গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে শুল্ক আরোপের হুমকি এই সংকটকে শুধু বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৈশ্বিক বাজার ও ভূরাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে অনেকে।
