ট্রাম্পকে এক হাত নিলেন ইউরোপের নেতারা
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন। তাই সুইজারল্যান্ডের দাভোসে জড়ো হয়েছেন বিশ্বের প্রভাবশালী নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৬৪ দেশের রাষ্ট্রপ্রধানও এতে যোগ দিয়েছেন। তবে এবারের আলোচনার কেন্দ্রে ছিল ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি। গ্রিনল্যান্ড দখলের হুমকি, ইউরোপের বিরুদ্ধে শুল্ক আরোপের ঘোষণা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনা। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের নীতিকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মিত্ররা।
