শক্তি ব্যবহার না করেও যেভাবে চাপ দিচ্ছেন ট্রাম্প
নিরাপত্তার ভাষা, কূটনীতির ভঙ্গি—আর তার আড়ালে চাপের রাজনীতি। গ্রিনল্যান্ড নিয়ে আবারও বিশ্ব রাজনীতিতে আলোড়ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি বল প্রয়োগের কথা অস্বীকার করলেও তাঁর মন্তব্যে স্পষ্ট, আলোচনার টেবিলে ইউরোপকে বসাতে তিনি প্রস্তুত নানা রকম চাপ প্রয়োগে।
