ডিএনসিসির নির্দেশিকায় বাড়িভাড়া বাড়ল, নাকি কমলো?
বাড়িভাড়া নিয়ে ভোগান্তি কমাতে নির্দেশিকা জারি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ২০ জানুয়ারি ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নির্দেশিকার কথা জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক। তবে নতুন নির্দেশিকা কার্যকর হবে কীনা তা নিয়ে জনমনে আছে সংশয়।
