কীভাবে ব্যাংক খাতের বিপুল অর্থ আত্নসাৎ হয়েছে জানালেন গভর্নর?
বিগত সরকারের সময়ে দেশের ব্যাংক খাত থেকে প্রায় ৩ লাখ কোটি টাকা আত্নসাৎ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রাজনৈতিক প্রভাব, সুশাসনের অভাব ও কেন্দ্রিয় ব্যাংকের নিশক্রিয়তায় এটি হয়েছে বলে জানিয়েছেন তিনি। ২১ জানুয়ারি রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যাংক খাত নিয়ে আয়োজিত লোকবক্তৃতায় গভর্নর এসব কথা বলেন।
