বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে ভারত!
বাংলাদেশের সব মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের 'সরিয়ে নেওয়ার' সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই, সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো দপ্তরের কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি এতে।
