যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় ইউরোপের বাণিজ্যিক ‘বাজুকা’
ক্ষমতায় এসেই দীর্ঘদিনের মিত্র ইউরোপকে আঘাত করে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চাপিয়ে দেন অতিরিক্ত শুল্কের বোঝা। রাশিয়ার বিপক্ষে যুদ্ধে সহায়তা করবে যুক্তরাষ্ট্র; এমন বিশ্বাসে সেই শুল্ক মেনেও নেয় ইউরোপ। কিন্তু বিশ্বাস ভেঙে দিয়ে উল্টো ইউক্রেনের সহায়তা বন্ধ করেন ট্রাম্প। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দাঁড় করান কাঠগড়ায়। এরপর সাহায্য বন্ধের হুমকি দিয়ে ইউক্রেনকে ভূমি ছাড় দেওয়ার প্রস্তাব দেন। শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়নকে প্রকাশ্যে কটাক্ষ করতেও ছাড়েনি মার্কিন প্রশাসন। এতেও ক্ষান্ত হননি ট্রাম্প। এখন নতুন করে ডেনমার্কের মালিকানাধীন দ্বীপ গ্রিনল্যান্ডের দখল পেতে চাইছেন তিনি। এক্ষেত্রে ইউরোপের আটটি দেশ বাধা হয়ে দাঁড়ালে তাদের ওপর ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের একের পর এক এমন কর্মকাণ্ডে দেয়ালে পিঠ ঠেকে গেছে ইউরোপের। এ অবস্থায় তাই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপও।
