পুঁজিবাজার নিয়ে বিএনপির চিন্তা-ভাবনা কী?
পুঁজিবাজারসহ দেশের অর্থনৈতিক বিভিন্নখাত অতিমাত্রায় নিয়ন্ত্রিত, ব্যাপক সংস্কারের মাধ্যমে এসব শিথিল করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন পরবর্তী দেশের অর্থনৈতিক গতিপথ ও পুঁজিবাজারের ভবিষ্যৎ শীর্ষক সেমিনারের অংশ নিয়ে এসব বলেন তিনি।
