ট্রাম্পের শাসন নিয়ে মার্কিনীরা কী বলছেন?
ভালোবাসুন বা ঘৃণা করুন- তাকে উপেক্ষা করার সুযোগ আপনার নেই। বলছিলাম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে প্রথম বর্ষপূর্তি উদযাপনের অপেক্ষায় এখন ট্রাম্প। আর এই সময়ের মধ্যেই গোটা বিশ্বে এক রকম সুনামি বইয়ে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেও কার্যত শাসন করছেন গোটা বিশ্ব। আঙুলের ইশারায় নাচিয়েছেন বিশ্বনেতাদের। ইচ্ছে মতো শুল্কের বোঝা চাপিয়েছেন। ক্ষমতা দেখাতে হামলা চালিয়েছেন একাধিক জায়গায়। কোথাও বা থামিয়েছেন যুদ্ধ। বিশ্বনেতাদের ভয় দেখাতে অপহরণ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। এখন চাইছেন গ্রিনল্যান্ড কিনে নিতে। অর্থাৎ গত এক বছরে আলোচনায় থাকার জন্য এমন কিছু নেই যা করেননি ট্রাম্প। সেই ট্রাম্পের শাসন নিয়ে কী বলছেন মার্কিনীরা? চলুন, ফিরে দেখা যাক ট্রাম্পের এক বছরের শাসন?
