ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার কীসের ইঙ্গিত?
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা যখন চরমে, তখন আশপাশের ঘাঁটিতে বাড়তি সেনা মোতায়েনের বদলে উল্টো সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ১৮ জানুয়ারি ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ফেডারেল ভূখণ্ড থেকে সব মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। ইরান উত্তেজনার মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার কিসের ইঙ্গিত তা নিয়ে চলছে জল্পনা।
