চট্টগ্রামে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব কর্মকর্তা নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম নাম আব্দুল মোতালেব। তিনি র্যাব–৭ এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ১৯ জানুয়ারি সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
