সংবাদ সম্মেলনে কী ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা?
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠার পর তিনি উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাত্বিতের অভিযোগ এনেছেন। ১৯ জানুয়ারি বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, 'আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের দেখানোর বৃদ্ধাঙ্গুলির কথা বলতে গিয়ে আমি এ রকম দেখিয়েছি, বলেছি। আমার এক অপরাধের বিরুদ্ধে (যদি হয়ে থাকে) তিনবার সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে। আমি এমন প্রশাসনের অধীনে কীভাবে নির্বাচন করি, যারা অলরেডি বায়াসড।'
