ট্রাম্প কি নিজস্ব জাতিসংঘ গড়ে তুলছেন?
পাকিস্তানের সঙ্গে বরাবরই সম্পর্কটা আদায় কাঁচকলার ভারতের। এই তো কদিন আগেও রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছে দু'দেশের সেনারা। সেই যুদ্ধের উত্তেজনা এখনো ছাইচাপা। অথচ, এর মধ্যেই শোনা যাচ্ছে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজায় শান্তি ফেরাতে এক হয়ে লড়বে পাক-ভারত! আপাত দৃষ্টিতে আকাশ কুসুম এ চিন্তায় এবার বাস্তবে রূপ দিতে চলেছেন ট্রাম্প। ইঙ্গিত মিলছে সেরকমই। পাকিস্তান এরইমধ্যে গাজা ইস্যুতে ট্রাম্পের 'বোর্ড অব পিসে' যোগ দিতে রাজি হয়েছে। অপেক্ষা এখন ভারতের। কিন্তু প্রশ্ন থাকেই- ইসরায়েলের পাড় সমর্থক ভারত কী গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দেবে? আর ট্রাম্পই বা কেন জাতিসংঘের শান্তি ফেরানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন? বোর্ড অব পিসের আদলে কী তবে নিজস্ব জাতিসংঘ গড়ে তোলতে চাইছেন ট্রাম্প?
