কেন হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করছে ওপেনএআই?
প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রতিদিনই বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার। আধুনিক এ প্রযুক্তি সহজ করে দিয়েছে জীবন ব্যবস্থা। মোবাইল, কম্পিউটার, যানবাহন থেকে শুরু করে যুদ্ধাস্ত্র; সবখানেই বাড়ছে এআই-র ব্যবহার। পরিস্থিতি এমন পর্যায়ে পোঁছাচ্ছে যে আগামীর বিশ্ব কল্পনাও করা যাচ্ছে না এ প্রযুক্তি ছাড়া। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এআই নির্ভর আগামীর দুনিয়া দখলে নিতে এখন থেকেই উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণামূলক প্রতিষ্ঠান ওপেনএআই এ খাতে বিনিয়োগ করছে হাজার হাজার কোটি ডলার। কেন বিনিয়োগ বাড়াচ্ছে ওপেনএআই?
