কেন সুতা আমদানিতে শুল্কারোপ প্রত্যাহার চায় বিজিএমইএ-বিকেএমইএ?
তৈরি পোশাক শিল্পের মূল কাঁচামাল সুতা আমদানিতে নতুন করে প্রায় ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে শিল্পের অস্তিত্ব রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পোশাক রপ্তানিকারকরা। ১৯ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেয় বিজিএমইএ ও বিকেএমইএ। সংবাদ সম্মেলনে ব্যবসায়ি নেতারা বলেন, এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে শিল্পের অস্তিত্ব রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন তারা।
