স্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষ; নিহত অন্তত ২১
স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত এবং ৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অনেকেই এখনও ট্রেনের বগিতে আটকা থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
