বাগেরহাটে খেজুরের রসের খোঁজে রসপ্রেমীরা
হাড় হিম করা শীতে টাটকা খেজুরের রস খাওয়া যেন এক অপার্থিব আনন্দ। শীতটা একটু জেঁকে বসলেই রীতিমত রস খাওয়ার উৎসব শুরু হয় বাগেরহাটের শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। ঘন কুয়াশা এড়িয়ে টাটকা রসের খোঁজে বেড়িয়ে পড়েন রসপাগল মানুষরা। উদ্দেশ্য- এটি দিয়ে পায়েস বানিয়ে পরিবারের সবাই মিলে খাবেন। শীতের ভোরে এই রসের স্বাদ পেতে অনেকেই ছুটে আসেন গাছির বাড়িতে। প্লাস্টিকের বোতলে সংগৃহীত খেজুরের রস সরাসরি বিক্রি হচ্ছে গ্রামে। প্রতি লিটার রস বিক্রি হয় ৪০ টাকা দরে। তাই গুড় বানানোর ঝামেলা এড়িয়ে এখন অনেক গাছি কাঁচা রস বিক্রিকেই বেছে নিচ্ছেন আয়ের উপায় হিসেবে।
