নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ফাজলামি দুষ্টুমি করবে: গোলাম মাওলা রনি
টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজন 'কেমন সংসদ চাই' অনুষ্ঠানে এ পর্বের অতিথি সাবেক সংসদ সদস্য, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। আগামী সংসদ কেমন হবে এমন আলোচনায় তিনি বলেন, নিঃসন্দেহে অতীতের সংসদের চেয়ে একটা খারাপ সংসদ সামনে আসছে এবং কল্পনাতীত মন্দ নির্বাচন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
