গুলশানে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
গুলশানে সদ্য একীভূত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতের নিরাপত্তা নিয়ে শঙ্কায় বিক্ষোভে নামেন। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে ২০২৪–২৫ সালের বিতরণকৃত মুনাফা মূল আমানত থেকে কেটে নেওয়ার ঘোষণায় ক্ষুব্ধ হন তারা। গ্রাহকদের অভিযোগ, 'হেয়ারকাট'-এর নামে মূলধন কাটা অন্যায় ও জুলুমের শামিল। ব্যাংক কর্তৃপক্ষ আশ্বাস দিলেও দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ আমানতকারীরা।
