রেমিট্যান্স যোদ্ধাদের বিনিয়োগ কেন এখনো ঝুঁকিপূর্ণ?
অনেক কষ্টের আয় প্রবাসীরা কেন সঠিকভাবে ব্যবহার করতে পারেন না? এক্ষেত্রে প্রধান সমস্যা খরচের অগ্রাধিকার ঠিক করতে না পারা- এমনটি মনে করেন, সুইসকন্টাক্ট বাংলাদেশের টিম লিডার মো: আবু বাসার। অন্যদিকে, রেমিট্যান্স যোদ্ধাদের বিনিয়োগ এখনো ঝুঁকিপূর্ণ। কেউ জমি, ফ্ল্যাট কিনে প্রতারিত হন। তবে কীভাবে এই বিনিয়োগ নিরাপদ করা সম্ভব? সেই বিষয়েও পরামর্শ দিয়েছেন, এই অভিবাসন বিশেষজ্ঞ। বিস্তারিত জানতে আমাদের 'ডায়াসপোরা' অনুষ্ঠানটি পুরো দেখার আমন্ত্রণ। উপস্থাপনায় টিবিএস'র ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান।
