জরিমানা আদায় এবং সম্পদ বাজেয়াপ্তে দুদকের রেকর্ড
গত বছর ঢাকার একটি আদালত আলোচিত ঠিকাদার জিকে শামীমকে প্রায় ৩০০ কোটি টাকা জরিমানা করেন এবং তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্থায়ী আমানত জব্দের নির্দেশ দেন। এর ঠিক কয়েক সপ্তাহ আগেই আরেকটি আদালত হলমার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনায় ৫২৫ কোটির বেশি টাকা জরিমানা করেন এবং সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেন প্রায় ১২১ কোটি টাকার।
