হঠাৎ কেন চীনের মুখাপেক্ষী কানাডা?
কানাডা ও চীনের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি দেশটির পররাষ্ট্রনীতিতে যুক্তরাষ্ট্রকেন্দ্রিক অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তির আওতায় কানাডা চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক শিথিল করবে, আর চীন কানাডার কৃষিপণ্যের ওপর পাল্টা শুল্ক কমাবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অনিশ্চিত সম্পর্কের প্রেক্ষাপটে এটি চীনের সঙ্গে কানাডার নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।
