মার্কিন আদালতের রায় কি গুগলের পক্ষে যাবে?
অনলাইন সার্চ বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। গত বছর দেওয়া ওই রায়ে আদালত গুগলকে অবৈধভাবে সার্চ বাজারে একচেটিয়া অবস্থান ধরে রাখার দায়ে দোষী সাব্যস্ত করেছিল।
