বিদেশি নাগরিকেদের দেশে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ
কোনো দ্বৈত নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। ইসির আপিল শুনানির শেষদিন ১৮ জানুয়ারিকে 'রেডলাইন' আখ্যা দিয়ে দলটি বলছে, কোনো 'ফাঁকফোকর দিয়ে' দ্বৈত নাগরিক ও ঋণখেলাপি পার করে দেওয়ার চেষ্টা হলে তারা আইনি লড়াইয়েও যাবে। শনিবার সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।
