ভাড়াটিয়াদের জন্য কী উদ্যোগ নেবে উত্তর সিটি করপোরেশন?
বাড়ির ভাড়াটিয়া যেন ছাদের প্রবেশের সুযোগ পান সে বিষয় নীতিমালা করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ১৭ ডিসেম্বর গুলশান সোসাইটির আয়োজিত ফ্লাওয়ার শোতে অংশ নিয়ে এ উদ্যোগের কথা জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
