গণমাধ্যম সম্মিলনে কী বলেছেন সম্পাদকেরা?
সংবাদকর্মীদের সংঘবদ্ধতা ও সম্মিলিত প্রয়াস গ্রহণের আহ্বান জানিয়ে শেষ হয়েছে দিনব্যাপী গণমাধ্যম সম্মিলন-২০২৬। ১৭ জানুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদপত্র মালিকদের সংগঠন-নোয়াব ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এই সম্মিলনের আয়োজন করে।
