গণভোটের ‘হ্যাঁ’ প্রচারণায় সরকারের কোন বাধা নেই: আলী রিয়াজ
প্রজাতন্ত্রের কর্মচারীদের 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালাতে আইনি ও নৈতিকভাবে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, নির্বাচনী কর্মকর্তাদের অনৈতিক কাজে বাধ্য করা হয়েছিল। এবার গণভোটের মাধ্যমে এর নিরসন হবে। ১৭ জানুয়ারি রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের প্রচার অনুষ্ঠানে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
