কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানে সিরিয়া সেনাবাহিনী
আলেপ্পোতে সংঘর্ষের পর কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স- SDF এর বিরুদ্ধে অভিযানে নেমেছে সিরিয়ার সেনাবাহিনী। কুর্দি নিয়ন্ত্রিত দেইর হাফের এলাকায় ১৬ জানুয়ারি এই অভিযান শুরু হয়। ১৮ জানুয়ারির মধ্যে পুরো আলেপ্পো নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্য সেনাবাহিনীর।
