উত্তরায় ভবনে আগুন: কী জানালেন প্রত্যক্ষদর্শীরা?
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন। পুলিশের ধারণা, আগুনের সূত্রপাত ঘটে ভবনের দোতলার একটি রান্নাঘর থেকে। রান্নাঘরে বৈদ্যুতিক গোলযোগ কিংবা গ্যাস লিকেজের কারণে আগুনের সৃষ্টি হয়ে থাকতে পারে।
